ছবি : নিজস্ব
গোলাপগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে অবসর গ্রহণকারী ৪ প্রতিষ্ঠান প্রধান কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ১২ ঘটিকার সময় ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার চারটি উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কে সংবর্ধনা প্রদান করা হয়।
ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের প্রিন্সিপাল ইসমাইল উদ্দিন খানের সভাপতিত্বে ও গোলাপগঞ্জে জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক জিন্নুর আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের সংবর্ধিত বিদায়ী অতিথির বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সদ্য অবসর গ্রহণকারী প্রিন্সিপাল মোঃ রেজাউল আমিন, দক্ষিণভাগ এসই উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মতিউল ইসলাম, মোফজ্জিল আলী উচ্চ বিদ্যালয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিশিকান্ত দাস, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জোস্নাময় আচার্য।
বক্তব্য রাখেন সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমীর প্রিন্সিপাল সুজিত কুমার তালুকদার,ভদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল সুনীল চন্দ্র দাস, রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মহিউদ্দিন জাকারিয়া চৌধুরী, রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আবু জাফর মোহাম্মদ ফয়সল,দক্ষিণবাগ এস পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চন্দ্র পাল ,বোনের চোখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর রঞ্জন দাস, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক সাইকুল ইসলাম, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক, উপজেলা স্কাউট সম্পাদক ছলমান আহমদ চৌধুরী, ফুলশাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি প্রধান শিক্ষক অসিত কুমার, গোলাপগঞ্জ জামেয়া ইসলামি য়া উচ্চ বিদ্যালয় এর সিনিয়র মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন, সহকারি শিক্ষক সমিতির উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা স্কাউটস এর সাবেক সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক রোমেল মিয়া ও গীতা পাঠ করেন প্রধান শিক্ষক নিখিল দাস। সংবর্ধিত বিদায়ী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করা হয় ও আলোচনা সভা শেষে তাদের প্রত্যেকের হাতে বাশিস গোলাপপঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট এবং প্রিন্সিপাল রেজাউল আমীনকে বাংলাদেশ স্কাউটস, গোলাপগঞ্জ উপজেলার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
এম সি




