গোয়াইনঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ টাকা বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ টাকা বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ০১:২৪:২৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ টাকা বিতরণ

ছবি : নিজস্ব


সিলেটের  গোয়াইনঘাট উপজেলায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সিলেট-৪ আসনের  সংসদ সদস্য ও  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ইমরান আহমদ এমপির নির্দেশনা অনুযায়ী প্রথম ধাপে ১৭ টি পরিবারের  প্রত্যেককে  দুই বান্ডেল  ঢেউটিন এবং টিন সামগ্রী সংযোজন বাবদ ছয় হাজার  টাকা সরকারি সহায়তা বিতরণ করা হয়।

প্রথম ধাপে আজ ৩৪ বান্ডেল ঢেউটিন এবং  ১ লাখ ২ হাজার টাকা বিতরণ করা হয়েছে।সিলেট  জেলা প্রশাসক,  শেখ রাসেল হাসান  উদ্যোগে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা ত্রাণ গুদামের বর্তমান মজুদ ত্রাণ সামগ্রী থেকে ঢেউটিন এবং নগদ অর্থ প্রেরণ করা হয়। 

বুধবার ৩ এপ্রিল বিকেলে নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারি সহায়তা প্রদান করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম।  এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ,  নন্দীরগাঁও ইউপি চেয়ারম্যান প্রতিনিধি, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সিলেট জেলা যুবলীগের সহসম্পাদক মহিউদ্দিন মহি, সালুটিকর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামসছুউদ্দিন, ইউপি সচিব এবং ইউপি সদস্যগণ।

এখানে উল্লেখ্য যে, ৩১ মার্চ,তারিখ রাতে আকস্মিক ঝড় ও প্রচন্ড শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী উপজেলা থেকে প্রেরিত ত্রাণের চাহিদা জেলা প্রশাসন, সিলেট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ক্ষতিগ্রস্ত বাকি পরিবারগুলোকে সরকারি সহায়তা প্রদান করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক