শান্তিগঞ্জে ৫ দিনব্যাপী বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ৫ দিনব্যাপী বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ০৪:২৪:১০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ৫ দিনব্যাপী বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন


স্মার্ট যুব, সম্মৃদ্ধ দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শান্তিগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইম্প্যাক্ট) ৩য় পর্যায়(১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ২.০০ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে যুব উন্নয়নের আয়োজনে ইম্প্যাক্ট(৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা'র সভাপতিত্বে বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ২০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, ইম্প্যাক্ট প্রজেক্ট (৩য় পর্যায়) এর ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার মোঃ হাফিজুর রহমান, কমিউনিটি সুপারভাইজার সাফিউর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি নুরুল হক প্রমুখ।

এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার