জৈন্তাপুরে বিজিবির পক্ষ থেকে দুস্হদের মাঝে ইফতার খাদ্য সামগ্রী বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিজিবির পক্ষ থেকে দুস্হদের মাঝে ইফতার খাদ্য সামগ্রী বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ০৭:০৪:০৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিজিবির পক্ষ থেকে দুস্হদের মাঝে ইফতার খাদ্য সামগ্রী বিতরণ


পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ ও এর সদর দপ্তরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে হতদরিদ্র, দুস্হ মানুষের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় জৈন্তাপুরে বৃহস্পতিবার ( ৪ঠা এপ্রিল) জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) পক্ষ থেকে দুস্হ, হতদরিদ্র মানুষের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

এই দিন বিকেল ৪:০০ ঘটিকায় উপজেলার ১ নং নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত গুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ১২৫টি হতদরিদ্র পরিবারের মানুষের মাঝে এই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ জকিগন্জ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মোহাম্মদ আসাদুন্নবী পিএসসি উপস্থিত থেকে এই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। 

উক্তো খাদ্য সামগ্রি বিতরণকালে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোকতার চৌধুরী সহ বিজিবি সদস্যরা, নিজপাট ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনসুর আহমেদ, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাজাহান কবির খান, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমএম রুহেল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সহ গণমাধ্যম কর্মীরা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক