নীল জগতের সেরাদের সঙ্গে কাজ করেছি: সানি
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৭ AM

নীল জগতের সেরাদের সঙ্গে কাজ করেছি: সানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৩ ১০:০১:৫৭ AM

নীল জগতের সেরাদের সঙ্গে কাজ করেছি: সানি

ছবি সংগৃহীত


বর্তমান পরিচয় বলিউড অভিনেত্রী হলেও একসময় নীল জগতের জনপ্রিয় তারকা ছিলেন সানি লিওন। সেই জগত থেকে বের হয়ে আসলেও এখনও অতীত নিয়ে প্রায় সময়েই বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নীল সিনেমায় কাজ করা প্রসঙ্গে সানি বলেন, ‘পর্ন ইন্ডাস্ট্রির সেরা সেরাদের সঙ্গেই কাজ করেছি।’ উদাহরণ হিসেবে তিনি বলিউডের করণ জোহরের ধর্মা প্রোডাকশন ও আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মসের কথা বলেছেন। বলিউডে যেমন এরা সেরা, সানি নীল জগতে ঠিক তাদেরই মতো সেরা প্রতিষ্ঠান, ব্যক্তিদের সঙ্গেই কাজ করেছেন।

এই তারকা বলেন, ‘আমি সেরা লোকজনের সঙ্গে সেখানে কাজ করেছি। আমি যখন সেরা বলছি, তখন আমি তুলনা করতে পারি এখানকার ধর্মা প্রোডাকশন এবং যশ রাজের সঙ্গে।’

সানির ভাষ্য, নিজের কাজ নিয়ে অধিক সচেতনতার জন্যই সমসাময়িক অনেক পর্নস্টারের চেয়ে কম কাজ করেছেন তিনি। কিন্তু এজন্য কোনো আফসোস নেই তার।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলেছে সানি লিওনের ‘কেনেডি’। এই ছবিতে অনুরাগ ক্যশপের মতো পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন সানি। যা তার চলচ্চিত্র ক্যারিয়ারের অন্যতম সাফল্য। 

পর্ন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে অতীত, তাই কম কটাক্ষ শুনতে হয়নি সানিকে। কিন্তু ‘কেনেডি’ তার ক্যারিয়ারের মোড় ঘোরাবে বলে আত্মবিশ্বাসী অভিনেত্রীর। 

‘কেনেডি’ নিয়ে ফোর্বসকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি বলেছেন, ‘তুমি সানি লিওন, একটা পর্ন স্টার। তুমি শুধুই ছবিতে গ্ল্যামার বাড়াতে পারো। এসব কথা আমি বছরের পর বছর ধরে শুনে আসছি। কিন্তু এবার আর লোকজন সেটা বলতে পারবে না। কেউ বলতে পারবে না আমার অতীতের জন্য আমি এই ছবিতে কাজ পেয়েছি, কিংবা এই ছবিতে শুধুই গ্ল্যামার বাড়িয়েছি।’

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ