আওয়ামীলী দুঃশাসনে জাতি আজ অতিষ্ঠ: হাকিম চৌধুরী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

আওয়ামীলী দুঃশাসনে জাতি আজ অতিষ্ঠ: হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ১১:১৭:৩৮ পূর্বাহ্ন

আওয়ামীলী দুঃশাসনে জাতি আজ অতিষ্ঠ: হাকিম চৌধুরী

ছবি : নিজস্ব


সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আওয়ামীলী দুঃশাসনে জাতি আজ অতিষ্ঠ। ফ্যাসিবাদী শাসনে নিষ্পেষিত জাতি আজ মুক্তির অপেক্ষায় প্রহর গুণছে। এ থেকে জাতিকে মুক্ত করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ।

দেশ জাতির এই ক্রান্তিলগ্নে বৃহত্তর সিলেট বিএনপির অন্যতম অভিভাবক জননেতা দিলদার হোসেন সেলিমের শুন্যতা তীব্রভাবে অনুভুত হচ্ছে। সিলেট জেলা বিএনপি থেকে শুরু করে বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনকারী সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিম আমাদের প্রেরণার উৎস ছিলেন। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল ) বিকেলে গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে সিলেট-৪ আসনের সাবেক এমপি মরহুম দিলদার হোসেন সেলিমের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মাহফিলে উপজেলা বিএনপি, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ খানের পরিচালনায় স্থানীয় রাধানগর বাজার সংলগ্ন রাজবাড়ী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সিরাজ উদ্দিন, আলীর গাও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ খান, জাহাঙ্গীর আলম, জি এম শফিক, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক হুসেন আহমেদ, উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক নুরুল হক শিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হেলোয়ার আহমদ, বিএনপি নেতা জালাল উদ্দিন, হাজী ধনাই মিয়া, মুছা মেম্বার, রতন মেম্বার, হাজী মান্নান, আাতাউর রহমান, সেলিম মিয়া, দেলোয়ার, ওয়াসিম, জলিল মিয়া,আলীফ খান, পারভেজ শিকদার, হাফিজ, আনোয়ার, সুমন শিকদার কবির, আকাশ মিনহাজ সামসি, নুরুল ইসলাম, সাব্বির সানি ও জুবের আহমদ প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক