শাল্লায় সরকারি ঘর এখন গোয়ালঘর!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শাল্লায় সরকারি ঘর এখন গোয়ালঘর!

পাবেল আহমেদ, শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ১১:৩১:৪৮ পূর্বাহ্ন

শাল্লায় সরকারি ঘর এখন গোয়ালঘর!

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ (মুজিববর্ষ) উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় শাল্লায়প সরকারি ঘর তৈরি করার উদ্যােগ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় উপজেলার শ্রীহাইল গ্রাম থেকে ১০৬ জন ভূমি ও গৃহহীনদেন বাচাই করে ভেড়ামোহনা নদীট তীরবর্তী সরকারি জায়গায় ১০৬ টি ঘর নির্মান হয় হতদরিদ্র এবং ভূমিহীনদের বসবাসের জন্য। সেখানে সবগুলো ঘরকে একত্রিত করে গ্রামের নাম দেওয়া হয় মুজিবনগর। মুজিবনগর নামকরণটি স্হানীয় ও সরকারিভাবেই হয়েছে।

উপজেলার শাল্লা ইউনিয়নের শ্রীহাইল গ্রামের পাশে মুজিবনগর গ্রামটি এখন আর ভাল নেই। প্রভাবশালী একটি চক্রের কারণে সেখানে বাসিন্দারা এখন সুখে-শান্তিতে নেই। সেখানের বাসিন্দারা জানান তাদের রাতদিন কাটছে প্রভাবশালীদের ভয়ভীতি ও আতঙ্কের মধ্যে দিয়ে। প্রভাবশালীদের দখল ও দৌরাত্ম্যের কারণে গরু এবং মহিষের গোয়াল ঘরে পরিনত হয়েছে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। গরু-মহিষের পাশাপাশি রাখা হয়েছে জমিতে সেঁচের ওয়াটার পাম্প, হাল চাষের জন্য টাক্টর।

সরেজমিনে গিয়ে জানা যায়, শ্রীহাইল গ্রামের সাবেক ইউপি সদস্য মোফাজ্জল মিয়া ও তার ভাই আওয়ামী লীগ নেতা আফজাল মিয়ার দখলে রয়েছে মুজিব বর্ষের দুটি ঘর। একটিতে রাখা হয়েছে গরু-বাচুর, অন্যটিতে রাখা হয়েছে তাদের জমির কাজের লোকসহ বিভিন্ন সরঞ্জামাদি। ঠিক ঘরের পিছনে আরও কয়েকটি ঘরের সীমানা নিয়ে বাঁশের ব্যারিকেড,সীমানা প্রাচীর দিয়ে বানানো হয়েছে মহিষ রাখার স্থান। গরুর গোবর ও গুমুত্রের কারণে সৃষ্ট দুর্গন্ধে ঠিকে থাকা দুষ্কর হয়ে পরেছে মুজিবনগর বাসীর। এখানকার মানুষ তাদের ভয়ে কেউ মুখ খুলতে চান না। বলা চলে আফজাল-মোফাজ্জলের ত্রাশের রাজত্ব চলে শাল্লার মুজিব নগরে।

স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া বলেন, এই ঘর আফজাল মিয়ার। দিনের বেলা গরু হাওরে থাকে। সন্ধ্যার পর থেকে গরু ঘরের বারান্দায় ও ভেতরে রাখে। পিছনে বাঁশের ব্যারিকেড দেয়া জায়গায় মহিষ রাখে।এখানে মানুষ থাকে না তাই গরু রাখে।

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, আফজাল মিয়ার এখানে (মুজিবনগরে) ঘর ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। তিনি দীর্ঘদিন ধরে কয়েকটি ঘর নিজের দখলে রেখেছেন। গরু-মহিষের ময়লায় মাঝে মাঝে দুর্গন্ধ একবারে চরমে পৌছে। প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘরে এভাবে গরু রাখাটা ঠিক হয়নি তার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি নজরে আনার দাবি জানান তারা।

সাবেক ইউপি সদস্য মোফাজ্জল মিয়া বলেন, এ ঘরটি (গোয়ালঘর) তাদের ফুফু আছিরন বিবির। তাদের ফুফুর কোন সন্তানাদি না থাকায় এই ঘরটি গোয়ালঘর হিসেবে ব্যবহার করছেন তারা। এসময় আফজাল মিয়ার ভাই উজ্জ্বল মিয়া বলেন, আমরা সরকারি ঘরের ভেতরে গরু মাঝেমধ্যে রাখি। দিনের বাকি সময় ঘরের বাহিরে রাখা হয়। তবে তাদের দখলে থাকা সরকারি ঘরটির সামনে গরু রাখার জন্য আরকটি ছোট ঘর তৈরি করে রেখেন তারা।

গোয়ালঘর বানিয়ে সরকারি ঘর দখলদার অত্যান্ত প্রভাবশালী আফজল মিয়ার সাথে যোগাযোগ করা হলে সরকারি ঘরে গরু পালনের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ভাই আপনারা যেহেতু ফোন দিয়েছেন আমাকে ২-৩ দিনের সময় দেন আমি এসব সরিয়ে ফেলবো।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন বলেন, এই ঘরটির বিষয়ে সব তত্ত্ব নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার