হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের শপথ গ্রহণ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের শপথ গ্রহণ

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/০৪/২০২৪ ১২:১৭:০৯ অপরাহ্ন

হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের শপথ গ্রহণ

ছবি: নিজস্ব


হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তার দায়িত্ব পালনের শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে তঁার কার্যালয়ে আলেয়া আক্তারসহ পঁাচজনকে শপথ পড়ান।

সেখানে স্থানীয় সরকার, পল্লী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এবং টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার বলেন, “আলহামদুলিল্লাহ। হবিগঞ্জ জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে দায়িত্ব পালনের শপথ নিলাম। পবিত্র দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা, দোয়া এবং আর্শ্বিাদ কামনা করছি।”

প্রসঙ্গত, গত ৯ মার্চ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার আনারস প্রতীকে ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তিনি হবিগঞ্জ জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার