ছবি: সংগৃহীত
সিলেটে সপ্তাহ না ঘুরতে আবারও শিলাবৃষ্টি ঝরেছে। আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। শেষ পর্যন্ত হলোও তাই। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত পৌণে ৯টা থেকে হঠাৎ শিলাবৃষ্টি ঝরতে শুরু করে।
তবে এই ৭ মিনিটেই অনেকে দমবন্ধ অবস্থা হয়েছিল। কারণ, গত রোববারের ভয়াবহ শিলাবৃষ্টি। সেদিনের সেই ঘটনায় অনেকে ঘরের টিন ঝাজরা হয়েছে। তাদের মধ্যে অনেকের ঘরে এখনো চাল ঠিক করা হয়নি। এ অবস্থায় আবার শিলাবৃষ্টি ভয়ঙ্কর আতঙ্ক নিয়ে আসে।
তবে আশার কথা, রোববারের বিশাল বিশাল বরফের টুকরোর পরিবর্তে এবার ঝরেছে মার্বেল আকারের বরফখ-। এ রিপোর্ট লেখার সময় রাত ৯টা ২মিনিট পর্যন্ত বৃষ্টি ঝরলেও তার সঙ্গে শিলা ছিলোনা।
সিলেট মহানগর এবং দক্ষিণ সুরমা, সিলেট সদর, গোলাপগঞ্জ, জৈন্তাপুর, বিশ্বনাথ, বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি ঝরে।
উল্লেখ্য, সিলেটের উজানে ভারতের আসাম এবং মেঘালয় রাজ্যের বিভিন্ন স্থানে বিরামহীন বৃষ্টিপাতের খবরও পাওয়া যাচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, এ অবস্থা আরও কয়েকদিন বিরাজ করবে।
এম সি




