গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা, পোশাকের দামে হতাশ ক্রেতারা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা, পোশাকের দামে হতাশ ক্রেতারা

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৪/২০২৪ ০৯:৫৩:৫১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা, পোশাকের দামে হতাশ ক্রেতারা


সিলেটের গোলাপগঞ্জে এবার রোজার শুরুতেই ঈদের কেনাকাটা শুরু হয়েছে। ঈদের রয়েছে আর মাত্র কয়েকদিন, তাই শেষ সময়ে মানুষ ভিড় জমাচ্ছেন বাজারে, শপিংমলে। উপজেলার ফুটপাত থেকে অভিজাত শপিংমলে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। তবে পোশাকের দামে এবার হোঁচট খাচ্ছেন ক্রেতারা,তারা হতাশ কাপড়ের দাম বেশী হওয়াতে।

এরই মধ্যে ঈদ কে সামনে রেখে গোলাপগঞ্জ বাজারের সর্বত্র চলছে উৎসব,রং বেরংয়ের বাতি দিয়ে আলোকিত করা হয়েছে বিভিন্ন বিপনী বিতানগুলো। ঈদের বাহারি পোশাকে ভরেছে দোকানপাট ও শপিংমলগুলো। ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে গত তিন বছর ব্যবসা তেমন হয়নি। তাই এ বছর সব ক্ষতি পুষিয়ে নিতে চান তারা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার পোশাকের দাম অনেক বেশি বলে জানান ক্রেতারা। ক্রেতারা বলছেন, নিত্যবাজারে যেমন দাম বেড়েছে সব পণ্যের, পোশাকের দামও বেড়েছে তেমন ভাবেই। 

গোলাপগঞ্জের এ ওহাব প্লাজা, নুর ম্যানশন, আল মারওয়া শপিং সেন্টার, আশিদ আলী মার্কেট, আল হাসানা শপিং সেন্টার, কুশিয়ারা শপিং সেন্টার সহ বেশ কয়েকটি মার্কেট ঘুরে দেখা গেছে ক্রেতাদের ভিড়।

সবচেয়ে এখন বেশি ভিড় আশিদ আলী মার্কেট ও এ ওয়াহাব প্লাজা মার্কেটে। 

গোলাপগঞ্জের শপিং গুলোতে মেয়েদের শাড়ি, থ্রি-পিস, বোরকা, জুতা-স্যান্ডেল, অলঙ্কার, কসমেটিকস থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়, ফলে নারী ক্রেতার সমাগম বেশি। ছেলেদের নিত্যনতুন ডিজাইনের পাঞ্জাবি, জিন্স, টি-শার্ট এবং থান কাপড়ের দোকান থাকায় ছেলেদের ভিড়ও চোখে পড়ার মতো। এছাড়া, সিট কাপড়ের দোকানেও বেশি ভিড় লক্ষ্য করা গেছে।

এ ওয়াহাব প্লাজার এস আর শাড়ী এন্ড ফ্যাশন এর পরিচালক শাহিদুর রহমান সুহেদ জানান, এবার রোজার ১০ রমজান পর থেকেই বাজারে ক্রেতাদের উপস্থিতি বেড়েছিল। নারী ও শিশুদের নিত্যনতুন ফ্রক, স্কার্ট, লেহেঙ্গা, টু-পিস, থ্রি-পিস ও বোরকা বিক্রি হচ্ছে । ঈদ উপলক্ষে এখন প্রতিদিনই প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকার পোশাক বিক্রি হচ্ছে। প্রতিদিন ক্রেতা বাড়ছে। কেনাকাটাও বাড়ছে।

মার্কেটে আসা ক্রেতারা জানান, পোষাকের দাম খুব বেশী এবার, বাজারে ভিড়ও বেশি, কাপড়-চোপড়ের দামও অনেক। গত বছর যে প্যান্ট কেনা হয়েছিল ৮০০ টাকায়, এবার ওই ধরনের প্যান্ট কিনলাম ১২০০ টাকায়। বিশেষ করে দোকানদার পোষাকের দাম বেশী ছাচ্ছেন। 

যে পোশাক গত বছরে কেনা হয়েছিল এক হাজার টাকায়, ওই একই ধরনের পোশাকের দাম বেড়ে হয়েছে ১৫০০-২০০০ টাকা।

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদ জানান, এবার রোজার শুরু থেকেই বাজার পরিস্থিতি অনেক ভালো। আমরা যানযট নিরসনে সমিতি ও পৌরসভার পক্ষ থেকে আলাদা আলাদা কর্মী নিয়োক করেছি, বর্তমানে যানযট নেই গোলাপগঞ্জ চৌমুহনী সহ আশেপাশের এলাকা। তাই ক্রেতা ও বিক্রেতা উভয়ই বাজারে স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতে পারছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক