যতদিন বেঁচে থাকব আপনাদের কল্যাণে কাজ করে যাবো : প্রতিমন্ত্রী শফিকুর
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

যতদিন বেঁচে থাকব আপনাদের কল্যাণে কাজ করে যাবো : প্রতিমন্ত্রী শফিকুর

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০৫/০৪/২০২৪ ০৯:৫৬:১৩ পূর্বাহ্ন

যতদিন বেঁচে থাকব আপনাদের কল্যাণে কাজ করে যাবো : প্রতিমন্ত্রী শফিকুর


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন,  বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। তিনি আজকে বিশ্ব নেত্রী। তারই জন্য আজ আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আপনে সম্মানিত হতে হলে অন্যকে সম্মান দিতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে সম্মান দিয়েছেন। বাংলার মানুষও বঙ্গবন্ধুকে সম্মান দিয়েছে। তাই বঙ্গবন্ধুর কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারাবিশ্বে সম্মানিত। গতকাল শুক্রবার সকালে আল ইনছান ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার সাদিপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, আপনাদের যে দাবি দাওয়া এই দাবি দাওয়ার সাথে আমি পূর্ব পরিচিত। আমি তো এখানে হঠাৎ করে আসি নাই। আমি পূর্বে এমপি থাকা অবস্থায় আপানদের দাবি দাওয়া নিয়ে কাজ করেছি। গত ১০ বছর এমপি না থাকায় ওসমানীনগর-বিশ্বনাথের মানুষ সরকারের মেগা উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। আগামী দিনে আপনাদেরকে সাথে  নিয়েই সিলেট-২ আসনের মানুষের কাঙ্খিত উন্নয়নে কাজ করব। এমপি-মন্ত্রী বড় কথা নয়, যতদিন বেঁচে থাকব আপনাদের কল্যাণে কাজ করে যাবো।

আল ইনছান ফাউন্ডেশনের ট্রাষ্ট্রী আব্দুল মালিকের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার সভাপতি শামছুল ইসলাম শামীমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা(এসিল্যান্ড) রাজীব দাশ পুরকায়স্থ, ওসমানীনগর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আলাউর রহমান আলা, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মুছা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই,রসাধারণ সম্পাদক সেবুল তালুকদার প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক