বঙ্গবন্ধুর প্রতি হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার এর শ্রদ্ধা নিবেদন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর প্রতি হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার এর শ্রদ্ধা নিবেদন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৪/২০২৪ ১০:০০:৪২ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর প্রতি হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার এর শ্রদ্ধা নিবেদন


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান আলেয়া আক্তার। 

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথগ্রহণের পর তিনি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িতে গিয়ে জেলা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির তাঁর সঙ্গে ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর বাঙালির স্বাধীনতার ইতিহাস বয়ে বেড়ানো সেই বাড়ি পরির্দশন করেন এমপি আবু জাহির ও জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার। তাঁরা জাতির পিতার ব্যবহৃত কক্ষ ও জিনিসপত্র পর্যবেক্ষণ করেছেন।

এ সময় হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার