বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটানো মার্কিন নাগরিক গ্রেপ্তার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটানো মার্কিন নাগরিক গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৪/২০২৪ ১০:৪৯:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটানো মার্কিন নাগরিক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটানো যুক্তরাষ্ট্রের এক নাগরিক নিউইয়র্কের ম্যানহাটনে গ্রেপ্তার হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ এপ্রিল) তাকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। তিনি নিউইয়র্কের ব্রঙ্কসের বাসিন্দা। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটে জানানো হয়েছে এ তথ্য।

গ্রেপ্তার ব্যক্তির নাম গানেত রোজারিও (৫২)। তিনি ২০২১ সালের ১১ জুন বাংলাদেশে থাকা অবস্থায় মাইকেল রোজারিও নামে অপর এক ব্যক্তিকে হত্যা করেন। হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিও যুক্তরাষ্ট্রের নাগরিক। গানেত রোজারিও হত্যাকাণ্ডে একটি অস্ত্র ব্যবহার করেছেন। তবে গানেত রোজারিও খুন করে বাংলাদেশ থেকে কীভাবে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন সে বিষয়টি জানানো হয়নি।

এফবিআই নিউইয়র্ক ফিল্ড অফিসের সহকারী পরিচালক এইচ স্মিথ বলেছেন, “গানেত রোজারিও মাইকেল রোজারিওকে বাংলাদেশে খুবই সূক্ষ্ম ও ঠাণ্ডা মাথায় খুন করেছেন। আমাদের নাগরিকদের দেশের বাইরেও হত্যা করা হলে এফবিআই তাদের ধরতে যে দৃঢ় সংকল্প আজকের গ্রেপ্তারের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে ।”

গানেত রোজারিওর বিরুদ্ধে মার্কিন নাগরিককে বিদেশের মাটিতে হত্যা এবং অপরাধ সংঘটিত করার সময় অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তিনি সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারেন।

এফবিআইয়ের লস অ্যাঞ্জেলস এবং নিউইয়র্ক ফিল্ড অফিস এই হত্যাকাণ্ডের তদন্ত করেছে। নিউইয়র্কের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিসটেন্ট অ্যাটর্নি জেনারেল নিকোল এম আর্জেন্টিয়ারি বলেছেন, হত্যাকাণ্ডের সময় দুজনই বাংলাদেশে অবস্থান করছিলেন। প্রায় তিন বছর আগে কি কারণে বাংলাদেশে এই হত্যাকাণ্ড ঘটেছিল সেটি এখন খুঁজে বের করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার