ছবি : নিজস্ব
ফ্রান্সে বসবাসরোত গোয়াইনঘাটের সর্বস্তরের প্রবাসীদের উদ্দোগে ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি রেষ্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গত পহেলা এপ্রিল খুরশেদ আলম ও আবিদুল শহীদ এর যৌথ পরিচালনায় এবং দুই পর্বে আরিফ মাহমুদ ও আব্দুল বাতেন এর সভাপতিত্বে ইফতার মাফফিলে প্রধান অতিথি ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী গোয়াইনঘাট প্রবাসী পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা গোলাপ মিয়া।
বিষেশ অতিথি ছিলেন, গোয়াইনঘাট প্রবাসী পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি কমিউনিটি নেতা যুক্তরাজ্য প্রবাসী হাফেজ আব্দুল মুবিন যুক্তরাজ্য প্রবাসী মুহাম্মদ হাসান। আরও বক্তব্য রাখেন, ফ্রান্সের কমিউনিটি নেতা বিধান চন্দ্র ধর. প্রবাষক ফখর উদ্দীন. মুজাম্মেল আলী, গোলাম জীলানি. জিল্লুর রহমান. আতাউর রহমান. ছমির উদ্দীন. মঈন উদ্দিন. হেলাল আহমদ. সহ স্হানীয় কমিউনিটি নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন যুক্তরাজ্য প্রবাসী হাফিজ আব্দুল মুবিন ।ইফতার পরবর্তী সকল প্রবাসীর অংশ গ্রহনে ফ্রান্সের গোয়াইনঘাটের রেমিটেন্স যুদ্ধাদের ঐক্যবদ্ধ রাখতে উম্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এম সি




