তামাবিল মহাসড়কে ডিআই পিকআপের ধাক্কায় কার খাঁদে পড়ে নিহত ১
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

তামাবিল মহাসড়কে ডিআই পিকআপের ধাক্কায় কার খাঁদে পড়ে নিহত ১

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৪/২০২৪ ১০:৪৫:১৬ পূর্বাহ্ন

তামাবিল মহাসড়কে ডিআই পিকআপের ধাক্কায় কার খাঁদে পড়ে নিহত ১


আবারও তামাবিল মহাসড়কে ডিআই পিকআপের তান্ডব। এইবার একটি প্রাইভেট কারকে ধাক্কা মেরে খাঁদে ফেলে দিয়েছে বেপরোয়া গতির ডিআই পিকআপ। 

শনিবার ( ৬ই এপ্রিল) ভোর ৪:০০ ঘটিকায় সিলেট তামাবিল মহাসড়কের দামড়ী এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।

 প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দরবস্তগামী প্রাইভেট কার ( ঢাকা- মেট্রো- গ - ১৪-৬২৩০) দামড়ী এলাকায় এসে পৌছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ডিআই পিকআপ স্বজোরে ধাক্কা দিলে কারটি রাস্তা থেকে ছিটকে পড়ে পাশ্ববর্তী খাঁদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলে একজন নিহত ও অপরজন গুরুতর আহত হয়। নিহত ব্যাক্তির নাম মোছব্বির আহমেদ (৪৫)। সেই দরবস্ত এলাকার ডেমা গ্রামের হাবিবুর রহমানের পুত্র। আহত অপর ব্যাক্তি কারচালক সাব্বির আহমেদ। সে একই এলাকার মৃত হাফেজ রজব আলির ছেলে। 

প্রাইভেট কারের মালিক উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা আমিন আহমেদ জানান, সিএনজি গ্যাস ভরতে সাব্বিরকে দিয়ে পিরের বাজার পাম্পে প্রাইভেট কারটি পাঠিয়েছিলেন। সেখান থেকে ফিরার পথে দামড়ী এলাকায় পৌছার পর দূর্ঘটনার স্বীকার হয় গাড়ীটি। আহত সাব্বির বর্তমানে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। 

এ দিকে সিলেট তামাবিল মহাসড়কে বেপরোয়া গতির ডিআই পিকআপ স্হায়ীভাবে নিষিদ্ধের দাবীতে দরবস্ত দামড়ী এলাকায় ভোর ৫:০০ থেকে তামাবিল মহাসড়ক অবরোধ করে রেখেছে স্হানীয় জনগণ।

 বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোহাম্মদ ইউনূস আলি।

তিনি জানান, স্হানীয় অবরোধকারী  জনগনের সাথে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা চলছে।শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল ৭:০০ ঘটিকা অবধী অবরোধ প্রত্যাহার করা হয় নি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক