সতাং নদীতে বিষাক্ত পানির ব্যবস্থা না করায় ভক্তদের ক্ষোভ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

সতাং নদীতে বিষাক্ত পানির ব্যবস্থা না করায় ভক্তদের ক্ষোভ

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৪/২০২৪ ০৩:৩৩:৫৬ পূর্বাহ্ন

সতাং নদীতে বিষাক্ত পানির ব্যবস্থা না করায় ভক্তদের ক্ষোভ


সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে তারা  পূণ্য লাভের আশায় হবিগঞ্জের  লাখাই উপজেলায় সুতাং নদীর তীরে ঐতিহ্যবাহী বেলেশ্বরী মহাতীর্থ পূণ্যস্নান ও বারণী আজ পালিত হচ্ছে।

পঞ্জিকা অনুযায়ী  সনাতন হিন্দুধর্মাবলম্বীদের  শ্রীশ্রী বেলেশ্বরী মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে প্রতি বছর ন্যায় এবার ও দুর দুরান্ত থেকে ভক্তরা এসেছে স্নান করতে।

ভক্তরা বিশ্বাস করে জীবন থেকে দুঃখ, রোগব্যাধি একেবারে মুছে যাবে এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এই তিথি স্নান করলে এখানে। লোকে লোকারন্য হয়ে উঠে বেলেশ্বরী নদীর তীর সহ এর আশপাশ। বসে বিরাট মেলা।

আবার কেউ কেউ পাশের সুতাং নদীতেও দূর গন্ধ যুক্ত পানিতে স্নান করতে দেখা যায়।

শায়েস্তাগঞ্জের অলিপুরে কারখানার বিষাক্ত  ময়লা ফেলে সুতাং নদীতে যেই বিষাক্ত দুর্গন্ধ সৃষ্টি করেছে  তার প্রতিকার ও  ব্যবস্থা না করায় । ক্ষোভ প্রকাশ করে গঙ্গা স্নানে আসা ভক্তরা।

শনিবার  ভোর থেকে শুরু হয় গঙ্গা স্নান চলে সারাদিন। হিমশিম খেতে হয়েছে মন্দির পরিচালনা কমিটি ও পুলিশ প্রশাসনের।

পূন্য স্নানের জন্য জেলার বিভিন্ন অঞ্চলের পাশা পাশি দেশের বিভিন্ন জেলা  থেকে আসা পূণ্যার্থী ঢল নামে ভোর থেকে।

বিপুল সংখ্যক পুণ্যার্থীদের পদচারনায় বেলশ্বরী নদীর তীরে মন্দিরে জুড়ে ভীর ছিল । পার্শ্ববর্তী মাঠগুলোতে বিভিন্ন দোকানীরা মেলার বসছে।

মেলায় ছোট বড় বেল,  মাটির ও লোহার তৈয়ারী তেজষ পত্রের ছিল বিপুল সমাহার। তবে প্রচুর পরিমানে বেল বিক্রি হয় বেলেশ্বরীর বারণীতে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার