৫ মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

৫ মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৪ ০৩:৩৬:০৭ পূর্বাহ্ন

৫ মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম


অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, অপরিশোধিত তেলের দুই বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয়েরই দাম বেড়েছে শুক্রবার।

এক প্রতিবেদনে তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, শুক্রবার প্রতি ব্যারেল (১৫৯ লিটার) ব্রেন্ট ক্রুড তেল ৯০ দশমিক ৮৩ ডলার এবং প্রতি ব্যারেল ডব্লিউটিআই ৮৬ দশমিক ৫৮ ডলারে বিক্রি হয়েছে।

অপরিশোধিত জ্বালানি তেল বা পেট্রোলিয়ামের আন্তর্জাতিক বাজারে এই দাম গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ।

জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর বিধ্বংসী তৎপরতা। তারা বলেছেন, বিশ্বের মোট জ্বালানি তেলের চাহিদার একটি বড় যোগান আসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থেকে। আর মধ্যপ্রাচ্যের তেলের আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর প্রধান রুট লোহিত সাগর।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের হামলার জবাবে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী। এই অভিযান শুরুর এক মাস পর গাজায় বসবাসরত ফিলিস্তিনি এবং হামাসের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে ইসরায়েলের পতাকাবাহী জাহাজে হামলার ঘোষণা দেয় হুথি বিদ্রোহী গোষ্ঠী।

প্রথম দিকে ইসরায়েলের পতাকাবাহী জাহাজগুলোতেই হামলা করছিল হুথিরা; কিন্তু তাদের দমন করতে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বিমান অভিযান চালানোর পর এই দুই দেশের পতাকাবাহী জাহাজগুলোতেও হামলা শুরু হয়। হুথি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্ররা বলেছেন, যতদিন গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলবে, ততদিন পর্যন্ত লোহিত সাগরে হামলার মিশন অব্যাহত রাখা হবে।

বাজার বিশেষজ্ঞদের মতে, হুথিদের এই হামলার প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। অনেক কোম্পানি ইতোমধ্যে তাদের জাহাজ চলাচল অপারেশন বন্ধ রেখেছে, যারা চালু রেকেছে— তারাও ক্রুদের লোহিত সাগার এড়িয়ে চলার নির্দেশনা দিচ্ছে।

‘ফলে মধ্যপ্রাচ্য থেকে তেলের যোগান কম আসছে। এ কারণেই দামে উর্ধ্বগতি দেখা দিয়েছে,’ আনাদোলু এজেন্সিকে বলেছেন এক বিশেষজ্ঞ।

সূত্র : আনাদোলু এজেন্সি

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার