শাল্লায় সরকারি চাল বিতরণে ওজনে কম দেওয়া সহ নানা অভিযোগ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শাল্লায় সরকারি চাল বিতরণে ওজনে কম দেওয়া সহ নানা অভিযোগ

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৪/২০২৪ ০৬:৪৯:৪৯ পূর্বাহ্ন

শাল্লায় সরকারি চাল বিতরণে ওজনে কম দেওয়া সহ নানা অভিযোগ


সুনামগঞ্জের শাল্লায় ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে সরকারি ভিজিএফ'র চাল বিতরণে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলার হবিবপুর ইউনিয়নের  শাসখাই বাজারর ৬,৭,৮ ও ৯নং ওয়ার্ডে স্বজন প্রীতি, অনিয়ম এবং দূর্নীতির মাধ্যমে সরকারি চাল দেওয়া হয়েছে।  সরেজমিনে গিয়ে দেখা যায়, ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কমকর্তা জয়ন্ত কুমার দাসের উপস্থিতিতেই চাল ওজনে কম দেওয়া হলেও তিনি রহস্যজনক কারেন নীরব ভূমিকা পালন করছেন। একজনকে কয়েকজনের ভূয়া নামে চাল দেওয়া হচ্ছে। পাঁচ জনের টিপসই দিচ্ছে একজনেই। স্থানীয়রা বলছেন,  তিনটা-চারটা চালের বিল একেকজনকে দেওয়া হচ্ছে। ওজনে কম দিলে সমস্যা কি? 

স্হানীয় রাকেশ চন্দ্র দাস বলেন, আমি গরীব মানুষ, হাওরে আমার এক শতক জমি নেই, কিন্তু আমি চাল পাচ্ছি না। একেকজনকে তিনটা চারটা বিল দেওয়া হচ্ছে! কেউ কোন প্রতিবাদ করছেন না।

মহললাল দাস বলেন, নিয়মতান্ত্রিকভাবে কাউকে চাল দেওয়া হচ্ছে না! ইতা চলবোই, চলতাছেও (চলতেছে)। তিনি বলেন, ওত আমি আইছি দিলে দিবো না দিলে বাদ। বেশি কথা বললে গ্রেফতারের ভয় দেখা বলে জানান তিনি। 

অন্যদিকে তালিকায় নাম থাকা সত্ত্বেও চৈত্র মাসের অভাবে পেটের ক্ষুধায় চালের জন্য হন্য হয়ে ঘুরতে দেখা গেছে অনেক গরীব,অসহায়,বৃদ্ধ নারী - পুরুষকে। চাল ওজনে কম দেওয়া বিষয়ে সেখানে উপস্থিত ২নং হবিবপুর ইউনিয়ন পরিষদের সচিব সমীর চন্দ্র সরকারের সাথে কথা বলতে গেলে তিনি রাগান্বিত হয়ে পড়েন। তিনি বলেন, ওজনে কম দেওয়া, না দেওয়া, এখানে কি হচ্ছে না হচ্ছে এসব দেখার দায়িত্ব সাংবাদিকদের নয়!

তাহলে আপনি এখানে কেন আসছেন, অবশ্যই আপনার একটি দায়িত্ব রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি এই প্রতিবেদককে বলেন আপনি ভিডিও করতেছেন কেন, আপনি এখান থেকে চলে যান। 

অন্যদিকে যাদেরকে চাল দেওয়া হচ্ছে তাদের একটি অংশের চাল দোকানদার ও স্থানীয়দের কাছে সঙ্গে সঙ্গে বিক্রি করে দেওয়া হচ্ছে। জিঙ্গেস করা হলে তারা জানান চাউল ভাল না,তাছাড়া চাল তাদের দরকার নেই,সেজন্য বিক্রি করে দেওয়া হচ্ছে। 

নাম প্রকাশ না করার শতে বাহাড়া ইউপির মির্জাকান্দা গ্রামের এক চাল ক্রেতা বলেন জনপ্রতি ১০ কেজি চাল দেওয়ার কথা সেখানে ৮ কেজি দেওয়া হচ্ছে এবং বিলপ্রতি ২'শ টাকা দিয়ে আমরা কিনে নিচ্ছি। চাল মানুষ কেন বিক্রি করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যারা পাওয়ার কথা তারা না! যাদের চাল দরকার নেই তারাই চাল পেয়ে মানুষের কাছে বিক্রি করে দিচ্ছে। 

এদিকে হবিবপুর ইউনিয়ন ছাড়াও উপজেলার বাহাড়া, শাল্লা ও আটগাঁও ইউনিয়নেও চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতি অভিযোগ উটেছে। এবং চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ হিসেবে বেশকিছু ভিডিও পাওয়া গেছে। ভিডিওগুলো ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। নিয়মনীতির কোন ধরনের তোয়াক্কা না করেই সরকারি বস্তা সহ সম্পূর্ণ বস্তা সহ অনেককে দিতে দেখা গেছে।

শুধু তাই নয় যারা চাল পেয়ে বিক্রি করে দিচ্ছে সেই চালগুলো কিনে নিতে দেখা গেছে পাশ্ববর্তী আজমিরীগঞ্জের কিছু লোককে।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন এ বিষয়ে বলেন, আমি বিভাগীয় কমিশনারের মিটিংয়ে আছি। মিটিংয়ের পরে অবশ্যই ব্যবস্থা বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্হা নেযা হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার