সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমানের পক্ষথেকে ঈদ উপহার বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমানের পক্ষথেকে ঈদ উপহার বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/০৪/২০২৪ ০৬:৫২:৩১ পূর্বাহ্ন

সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমানের পক্ষথেকে ঈদ উপহার বিতরণ


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আকস্মিক ঝড় তুফান আর শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে সাবেক ছাত্রশিবির নেতা ও যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুর রহমানের পক্ষথেকে খাদ্য সামগ্রী, ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত উপজেলার প্রায় ২০টি পরিবারের মাঝে এসব সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রিয়াজ উদ্দিন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রনেতা কামরুল ইসলাম, আমিন উদ্দিন, আব্দুল্লাহ, অপুল দাস মনন, সমাজকর্মী দেলওয়ার হোসাইন প্রমূখ। 

এসময় বক্তারা বলেন, বিগত কয়েক দিন আগে আকস্মিক ঝড় তুফান ও শিলাবৃষ্টিতে গোয়াইনঘাট উপজেলার অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এসব মানুষের মাঝে সরকারি ভাবে ঘর মেরামতের জন্য টিন বরাদ্দ দেয়া হয়েছে। দেশের যেকোনো বিপদে দুর্যোগে সরকারের পাশাপাশি প্রবাসীরাও তাদের সহযোগিতার হাত সম্প্রসারিত করে থাকেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার বাসিন্দা ও যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান  গোয়াইনঘাট উপজেলার এই অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছেন সেজন্য মাহবুবুর রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে যাতে এসব মানবিক কার্যক্রম অব্যাহত থাকে সেই আশাবাদ ও ব্যক্ত করেন বক্তারা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক