জগন্নাথপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৪/২০২৪ ০২:৫৬:১০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত


“স্বাস্থ্য অধিকার নিশ্চিতে কাজ করি একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় সমাবেত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশিক্ষণ কেন্দ্রে হল রুমে সকাল ১০ টায় অনুষ্ঠিত উক্ত সভায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আরা আশার সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শহিদুল ইসলাম শাহীন, ডাঃ রাফিয়া আক্তার মিলি, প্রমুখ।

এ সময় হাসপাতালের প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক।অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর , অফিস সহকারী সহ স্বাস্থ্য সহকারী, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীগন উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার