বিশ্বনাথে প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের নগদ অর্থ বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

বিশ্বনাথে প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের নগদ অর্থ বিতরণ

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৪/২০২৪ ০৫:০০:৩৪ পূর্বাহ্ন

বিশ্বনাথে প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের নগদ অর্থ বিতরণ


বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের যুক্তরাজ্য  প্রবাসীদের দ্বারা গঠিত সমাজ সেবামূলক সংগঠন প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

রবিবার বাদ জোহর ২৭শে রামাদান ৭ এপ্রিল অলংকারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের অসহায় অস্বচ্ছল ৪ শত ৭০ জন নারী পুরুষের মধ্যে ৪ লক্ষ ৭০ হাজার টাকার নগদ অর্থ বিতরণ করে।

আনুষ্ঠানিক ভাবে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক এ কে এম তুহেম এর পরিচালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি রফিক মিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও  অর্থ বিতরণ করেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজসেবক আলা উদ্দিন চৌধুরী, সাবেক মেম্বার ও অর্থ বিতরণ অনুষ্ঠানের সমন্বয়ক রফিকুল ইসলাম, বিশ্বনাথ পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক, ব্যবসায়ী সিরাজ মিয়া, ৩ নং ওয়ার্ড মেম্বার ছগির আলী, সমাজ সেবক জানু মিয়া, আল মুছিম স্কুল এন্ড কলেজে প্রিন্সিপাল মানিক মিয়া  প্যানেল চেয়ারম্যান ফজলু মিয়া ও মেম্বার শামীম আহমদ। 

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রনেতা মতিউর রহমান। 

উপস্থিত ছিলেন ইউপি সদস্য সিরাজ মিয়া, হানিফ আলী, কামরুল হাসান সুন্দর, মৌরশ আলী, নুরুল হক, বশির আহমদ, নুরবি বেগম, সেলিম মিয়া সহ এলাকার বিভিন্ন সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্যঃ ২০১১ সালে অলংকারী ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সমাজসেবায় অবধান রাখা  যুক্তরাজ্যে বসবাসকারী প্রবাসীরা দেশের অসহায়, অস্বচ্ছল দুঃস্থ মানুষকে সাহায্য ও সহযোগিতা করার লক্ষে গঠন করেন প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে নামের সংগঠনটি। এ যাবত ১৩ বছর ধরে বিভিন্ন ধর্মীয় উৎসব ও প্রাকৃতিক বিপর্যয়ে এলাকার মানুষের মাঝে সহায়তা প্রদান করে যাচ্ছে উক্ত সংগঠন। এ বৎসর পবিত্র ঈদুল ফিতর কে কেন্দ্র করে আজ ইউনিয়নের ৪শত ৭০ জন নারী পুরুষের মাঝে ১ হাজার টাকা করে সহায়তা প্রদান করে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক