শায়েস্তাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৪/২০২৪ ০৫:০৪:৫৪ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার পঞ্চায়েত বাড়ি এবং হাজী বাড়ির প্রবাসীদের উদ্যোগে শতাধিক হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে উবাহাটা হাজী বাড়িতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল। 

শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর তাহির মিয়া খাঁন, শামীম চৌধুরী, বাবলু চৌধুরী, মহিবুর রহমান মুরাদ, ফয়জুর রহমান রাহাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এ সময় বক্তারা প্রবাসীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও বেশি মানুষকে যাতে সহযোগীতা করতে পারেন সেজন্য দোয়া কামনা করেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার