বিদেশের মাটিতে চলছে দেশী কাপড়ের আধিপত্য। সুদূর প্রবাস সৌদি আরবে গিয়ে বিদেশের মাটিতে সফল একজন ব্যবসায়ী হয়ে উঠেছেন গোয়াইনঘাটের ফয়সল আহমদ। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে স্বচ্ছতা জবাবদিহিতা সততা ও দক্ষতার সহিত কাজ করে কঠোর পরিশ্রমের বিনিময়ে ইলেকট্রনিক্সের দোকান, ফয়সল টেলিকমের পাশাপাশি এবারের ঈদুল ফিতরে দ্যা ফাইনেস্ট ডিটেইলস নামে মক্কা শহরের কাকিয়া বিন-দাউদ মার্কেটের সামনে করেছেন দেশী কাপড়ের বিপণী বিতান। প্রবাসীদের কথা চিন্তা করে , তাদের পেরেশানি ও হয়রানী দূর করতে, প্রবাসীরা যাতে বিদেশের মাটিতে দেশী কাপড় সুলভ মূল্যে পায়, তার জন্য তার এই উদ্যোগ। গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের লামা-পাড়া গ্রামের বাসিন্দা ফয়সল আহমদ। তার আচার ব্যবহার ও কথাবার্তার মাধুর্যতায় সৌদির মাঠিতে সবার কাছে অনেক আগেই পরিচিত একজন মুখ হয়ে উঠেছেন। তার দোকানে রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের দেশি পাঞ্জাবি, টুপি,শার্ট,টি শার্ট,গেঞ্জি কটি, জিন্স প্যান্ট, নরমাল পেন্ট, কম্বল,জায়নামাজ,আতর, সু, স্যান্ডেল, সেফটি সু সহ যাবতীয় কসমেটিক সামগ্রী। ভোর সকাল থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত ক্রেতাদের আনা-গোনায় মুখরিত তার দোকান।চলছে জমজমাট কেনাবেচা। প্রবাসীরাও দেশীয় কাপড়সহ বিভিন্ন পূণ্য সামগ্রী হাতের নাগালে পেয়ে ভীষণ খুশি। এদিকে ফয়সল আহমদের দুই দোকানে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবসহ ২০ থেকে ২৫ জন লোক কাজ করে নিজের ও পরিবারের জীবন ও জীবিকা নির্বাহের সুযোগ পেয়েছে। বেশ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
সফল একজন ব্যবসায়ী থেকে সফল একজন উদ্যোক্তা হওয়ার প্রত্যাশায় রয়েছেন ফয়সল আহমদ।
জৈন্তাবার্তা/এমকে




