ঈদ উপলক্ষে জাফলংয়ে আগত পর্যটকদের নিরাপত্তা বিষয়ক কর্মশালা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

ঈদ উপলক্ষে জাফলংয়ে আগত পর্যটকদের নিরাপত্তা বিষয়ক কর্মশালা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/০৪/২০২৪ ০৬:৪৮:৩৯ পূর্বাহ্ন

ঈদ উপলক্ষে জাফলংয়ে আগত পর্যটকদের নিরাপত্তা বিষয়ক কর্মশালা


সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতিকন্যা জাফলংয়ের আকর্ষণীয় স্থান সমূহে পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগত পর্যটকদের নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার  ৭ এপ্রিল বেলা দুপুরে গোয়াইনঘাট উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির আয়োজনে স্থানীয় জাফলং ভিউ রেষ্টুরেন্টে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: তৌহিদুল ইসলাম'র সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম পিপিএম, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ পিপিএম, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার মোকছেদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, জাফলং পর্যটন হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি বাবলু বখ্ত, সহ-সভাপতি আনোয়ার হোসেন জুবের, জাফলং পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, বৃহত্তর জাফলং পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, জাফলং ট্যুরিষ্ট গাইড ও নৈকা চালক যুব সংঘের সহ-সভাপতি শুক্কুর আলী প্রমুখ। এ সময় পর্যটন কেন্দ্র জাফলংয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম বলেন, পর্যটন কেন্দ্র জাফলংসহ গোয়াইনঘাটের সকল পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও তাঁদের ভ্রমণ নির্বিঘ্নকরণে উপজেলা প্রশাসন পদক্ষেপ নিয়েছে।

দেশের বিভিন্ন যায়গা থেকে আসা পর্যটকরা যাতে নির্বিগ্নে ভ্রমণ করে যেতে পারে সে দিকে উপজেলা প্রশাসন সব সময় স্বোচ্ছার থাকবে। ঈদুল ফিতর উপলক্ষে ছুটির দিনগুলোতে প্রশাসনের বিভিন্ন টিম মাঠে নিযুক্ত থাকবে। পর্যটনকেন্দ্রে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি, স্থানীয় জনপ্রতিনিধি, গোয়াইনঘাট থানা, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, গ্রাম পুলিশ ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন যৌথভাবে কাজ করবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক