চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৪/২০২৪ ১০:১৭:২৪ পূর্বাহ্ন

চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

ছবি: সংগৃহীত


পবিত্র মাহে রমজান উপলক্ষে চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ এপ্রিল ) চুনারুঘাট ফুড প্যারাডাইজ রেস্টুরেন্টে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার আগ মুহুর্তে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মহিদ আহমদ চৌধুরী।

ক্লাবের সেক্রেটারী মোঃ মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা  কৃষি কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, উপজেলা বিআরডির চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মানিকুজ্জামান মানিক, প্রেসক্লাবের সহ সভাপতি ও এনটিভি প্রতিনিধি ইসমাইল হোসেন বাচ্চু,  চুনারুঘাট  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ন সম্পাদক ফারুক মাহমুদ, সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারন সম্পাদক রায়হান আহমেদ, অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট মহিবুর রহমান জিতু, যুগ্ন সম্পাদক মোঃ আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ফজল তরফদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আলম, নির্বাহী সদস্য ও সমকাল প্রতিনিধি নূর উদ্দিন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদুল ইসলাম তালুকদার রবিন, নির্বাহী সদস্য মোঃ জসিম মিয়া সহ সদস্যবৃন্দ।

প্রধান অতিথি মাহিদুল ইসলাম বলেন সাংবাদিকরা হলো জাতির দর্পন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রত্যেক সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার