জকিগঞ্জে বাসের যাত্রী কর্তৃক ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগ : উত্তেজিত জনতার গাড়ী ঘেরাও, ভাংচুর
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

জকিগঞ্জে বাসের যাত্রী কর্তৃক ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগ : উত্তেজিত জনতার গাড়ী ঘেরাও, ভাংচুর

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৪/২০২৪ ০৪:২৫:২৪ পূর্বাহ্ন

জকিগঞ্জে বাসের যাত্রী কর্তৃক ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগ : উত্তেজিত জনতার গাড়ী ঘেরাও, ভাংচুর


জকিগঞ্জের সোনাসার বাজারে রবিবার রাত ৯ টার সময় সিলেট থেকে ছেড়ে আসা ইসহাক এন্টারপ্রাইজ নামক গেইট লক গাড়ীর যাত্রী কর্তৃক ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে শত শত মানুষ গাড়ী ঘেরাও করে রাখে। এ সময় অভিযুক্ত যুবককে হাত জোড় করে সাধারণ মানুষের উদ্দেশ্যে ক্ষমা চাইতে দেখা গেছে। উত্তেজিত জনতা অভিযুক্ত যুবককে গাড়ী থেকে নামিয়ে আনার চেষ্টা করে। পরে গাড়ী সামনে আগালে উত্তেজিত জনতা কর্তৃক ইট ছুড়ে গাড়ীর গ্লাস ভাংচুর করে। অভিযুক্ত যুবক জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া গ্রামের হাবিবুর রহমান ইলাছির ছেলে আব্দুল কাইয়ুম। 

গাড়ীর অন্যান্য যাত্রীরা জানান, অভিযুক্ত যুবক গাড়ীতে বসে পবিত্র কুরআন ও ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারনে বাসের অন্যান্য যাত্রীরা উত্তেজিত হয়ে পড়ে। এ সময় গাড়ী সোনাসার বাজারে এসে থামলে উত্তেজিত জনতা গাড়ী ঘেরাও করে নানা স্লোগান দিতে থাকে।

খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ অভিযুক্তকে হেফাজতে নেয়। 

জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ বলেন, অভিযুক্ত যুবক মানসিক বিকারগ্রস্ত বলে মনে হচ্ছে। সে একেকসময় নিজের নাম, ঠিকানা একেকটা বলছে। বর্তমানে সে থানা হাজতে আছে।


জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক