ঈদ উপলক্ষে গাড়ীতে উচ্চস্বরে সাউন্ডবক্স বাঁজানো যাবে না: ইউএনও জৈন্তাপুর
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

ঈদ উপলক্ষে গাড়ীতে উচ্চস্বরে সাউন্ডবক্স বাঁজানো যাবে না: ইউএনও জৈন্তাপুর

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৪/২০২৪ ০৪:৪৭:৪৪ পূর্বাহ্ন

ঈদ উপলক্ষে গাড়ীতে উচ্চস্বরে সাউন্ডবক্স বাঁজানো যাবে না: ইউএনও জৈন্তাপুর


আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জৈন্তাপুরবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। 

সোমবার (৮ এপ্রিল) বেলা ১১:০০ ঘটিকায় তিনি দৈনিক জৈন্তাবার্তা প্রতিবেদকের সাথে তার নিজ দপ্তরে আলাপকালে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি এ শুভেচ্ছাবার্তা প্রদান করেন।

সেই সাথে ঈদের আনন্দ সব মানুষের মাঝে সমান ভাবে উপভোগ করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। পাশাপাশি ঈদ কেনাকাটা ও উদযাপনের প্রস্তুতি হিসেবে উপজেলার  সকল নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার  অনুরোধ করেন। 

এ সময় তিনি আরো বলেন ঈদ  উৎসবকে সামনে রেখে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা অবলম্বন করুন। যেকোন অপ্রতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন ও পুলিশ বাহিনীর সহযোগিতা নিন ও তথ্য দিয়ে সহায়তা করুণ।

তিনি বলেন জৈন্তাপুর উপজেলা পর্যটন এলাকা হওয়ায় ঈদের পর স্পটগুলোতে বাঁড়তি চাপ থাকবে। সেই সাথে তামাবিল মহাসড়কের ঈদ পরবর্তী ব্যস্ততম সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক ও দর্শনার্থীরা যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বন করার আহবান জানান। 

তিনি বলে ঈদ পরবর্তী আগত দর্শনার্থীরা খোলা পিকআপ কিংবা খোলা ট্রাকে যাতায়াত না করতে অনুরোধ জানান। সেই সাথে পর্যটকদের বহনকারী কোন গাড়ীতে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানো যাবে না বলে তিনি সতর্ক করেন। 

এ বিষয়ে তিনি বলেন, উচ্চস্বরে সাউন্ড বাজানো ফলে মহাসড়কের আশপাশে বসবাসরত অনেক পরিবারের অসুস্থ মানুষ ও শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি। তাছাড়া শুধু চলন্ত পরিবহন নয় বরং মহাসড়কের পাশে গাড়ী পার্কিং করে কিংবা পিকনিক স্পটে উচ্চস্বরে সাউন্ড বাজানো থেকে বিরত থাকতে বলেন তিনি। এই নির্দেশনা অমান্য করলে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে প্রয়োজনে কঠোর ব্যবস্হা গ্রহন করা হবে বলে তিনি জানান।

সবশেষে কোন প্রকার দূর্ঘটনা ও অপ্রতিকর ঘটনা ছাড়া নিরাপদে নির্বিঘ্নে সমাজের সকল শ্রেনী পেশার মানুষ আনন্দের সাথে যাতে ঈদ উদযাপন করতে পারে  সেই লক্ষ্যে সকলকে কাজ করার আহবান জানান।

এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক