জকিগঞ্জে জটিল রোগীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

জকিগঞ্জে জটিল রোগীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৪/২০২৪ ১০:৪৬:২৫ পূর্বাহ্ন

জকিগঞ্জে জটিল রোগীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ

ছবি : নিজস্ব


সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপি বলেছেন, প্রকৃত অসহায় রোগীরা যাতে আর্থিক অনুদানের চেক পায় সে বিষয়ে নজর দিতে হবে। আমাদের সমাজে কিছু লোভী মানুষ আছে যারা প্রকৃত অসহায় দুঃখী মানুষের কাছে পৌছাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই লোভী মানুষদের ভেদ করে প্রকৃত দুঃখী মানুষদের পাশে দাড়ানো আমাদের লক্ষ্য। প্রকৃত রোগীরা যাতে আর্থিক সহযোগিতা পায় সে বিষয়ে নজর দিতে হবে।

সোমবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজসেবা অধিদপ্তর থেকে ৬ টি জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি ।

অনুষ্ঠানে ৩২জন রোগীদের মধ্যে মোট ১৬ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। প্রত্যেক রোগী ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রকে পেরালাইজ, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভূষণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দার, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, দৈনিক জৈন্তা বার্তার জকিগঞ্জ প্রতিনিধি আব্দুল মুকিত প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক