ওসমানীনগরে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

ওসমানীনগরে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৪/২০২৪ ১২:০৬:০৬ অপরাহ্ন

ওসমানীনগরে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ

ছবি: নিজস্ব


সবার সুখে হাঁসব আমি, কাঁদব সবার দুঃখে, কবিতার এ কথাকে বাস্তবে রুপ দিতে ঈদের আনন্দকে ভাগাভাগী করতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে (মাদরাসা ড্রেস)নতুন পোশাক বিতরণ করা হয়েছে। সিলেটের ওসমানী নগর উপজেলার বুরুংগা বাজার ইউনিয়নের বেলাল নগর কামার গাও আলহাজ্ব রফাত-আছিয়া ইবতেদায়ী মাদরাসায়  এ পোশাক বিতরণ করা হয়।

(৮ এপ্রিল )  সকাল ১০ টায় মাদরাসা হল রুমে নতুন কাপড় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা সুপার আলহাজ্ব মোদাব্বির হোসেন । এ সময় উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালক অ্যাডভোকেট মোঃ মোজাক্কির হোসেন, শিক্ষক ক্বারি মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা ক্বারি আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক ও সাংবাদিক আতাউর রহমান কাওছার, শিক্ষিকা শারমিনা আক্তার প্রমুখ।

এ সময় মাদ্রাসাটির শিক্ষকদের হাতে ১টি করে পাঞ্জাবী, ছাত্রীদের হাতে ১টি করে ফোরাগ ও হিজাব এবং ছাত্রদের দেওয়া হয়েছে  পাঞ্জাবী। মাদরাসা প্রতিষ্ঠাতা আলহাজ্ব তাইদুজ্জামানের পরিবারের উদ্যোগে  এ সকল নতুন পোশাক উপহার দেয়া হয়েছে। উল্লেখ্য মাদরাসাটি (ননএমপিও) ঈদের উপহার নতুন পোশাক পেয়ে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা দারুণ খুশি।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক