সিলেটে র‍্যাবের অভিযানে ট্রেনের ১২৫ আসনের টিকিটসহ ৭ কালোবাজারি আটক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

সিলেটে র‍্যাবের অভিযানে ট্রেনের ১২৫ আসনের টিকিটসহ ৭ কালোবাজারি আটক

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৪/২০২৪ ০১:১৯:৫৫ পূর্বাহ্ন

সিলেটে র‍্যাবের অভিযানে ট্রেনের ১২৫ আসনের টিকিটসহ ৭ কালোবাজারি আটক


সিলেটে ট্রেনের ১২৫টি টিকিটসহ কালোবাজারি চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। 

গতকাল রোববার দিবাগত রাতে র‍্যাব-৯ এর আওতাধীন সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার একাধিক রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

সোমবার বিকেলে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মশিহুর রহমান সোহেল এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. আরিফ (৩২), সজল কান্তি চন্দ (৬০), আরিফুল ইসলাম (১৯), রাজিব কুমার দাস (৪৫), মো. স্বপন মিয়া (৪২), মো. ইব্রাহিম ইসলাম রিফাত (২৪) ও মোহাম্মদ সাগর (৩৫)। 

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ঈদ পূর্ববর্তী সময়ে এই কালোবাজারি চক্র বিশেষভাবে সক্রিয় থাকে। তারা বিভিন্ন এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে এসব টিকিট ক্রয় করে এবং হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে সেগুলো ট্রেনের টিকিট প্রত্যাশীদের কাছে অতিরিক্ত মূল্যে বিক্রি করে। গ্রেপ্তারের সময় তাদের নিকট থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখ ও সময়ের ১২৫টি আসনের ৫৪টি অনলাইন টিকিট জব্দ করা হয়। 

র‍্যাব আরও জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তারকৃত কালোবাজারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। চক্রের অন্যান্য সদস্য এবং যে কোনো পর্যায়ের কালোবাজারির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক