জৈন্তাপুরে আসন্ন বাংলা নববর্ষ ১৪৩১ সাল বর্ষবরণ (১লা বৈশাখ) ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১২:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এই বর্ষবরণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী।
এছাড়াও প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ মিফতাহুজ্জামান, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, খাসিয়া সেবা সংঘের সভাপতি বিশ্বজিৎ সুমের, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান।
প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ই এপ্রিল ১লা বৈশাখ বাঙালি জাতির সংস্কৃতি কৃষ্টিকালচারকে লালন করে ওইদিন সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পরে উপজেলার রেজিস্ট্রার মাঠ সংলগ্ন ঐতিহাসিক বটতলায় জাতীয় সঙ্গিত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। পাশাপাশি বর্ষবরণ অনুষ্ঠান বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিল রেখে বিভিন্ন প্রদর্শনী ও বিক্রয় স্টল স্পাপন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আগামী ১লা বৈশাখে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
জৈন্তাবার্তা/এমকে




