আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ব্যস্ততম সময়ে ঈদ পূর্বে ও পরে তামাবিল মহাসড়ক যাত্রা নিরাপদ রাখতে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ই এপ্রিল) বেলা ১১:৩০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় জৈন্তাপুর উপজেলার ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান, বাস মালিক সমিতি ও লেগুনা মালিক ও চালক সংগঠনের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশ কর্মকর্তা উপস্থিতিতে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি,২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৩ নং চারিকাঠা ইউপির চেয়ারম্যান সুলতান করিম, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ৬ নং চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক ( সেকেন্ড অফিসার) সাহিদ মিয়া।
এ সময় চালক ও মালিক সমিতির পক্ষ থেকে জৈন্তাপুর ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান চালক সমিতির সভাপতি অলিউর রহমান ইদন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সহ সম্পাদক জসিম উদ্দিন, তামাবিল বাস মালিক সমিতির সভাপতি হাজি নূর উদ্দিন সহ ট্রাক চালক, বাসমালিক ও লেগুনা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ব্যাস্ততম সময়ে তামাবিল মহাসড়কে বেপোরয়া গতিতে যান চলাচল নিযন্ত্রণে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়। বিশেষকরে উঠতি বয়সি ছেলেদের মটরবাইক বেপোরয়া গতিতে না চালানো। ঈদ পরবর্তী পর্যটকের চাপ বৃদ্ধি পেলে যত্রতত্র গাড়ী পাকিং করে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার কথা বলা হয়। সেই সাথে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার কথা বলা হয়েছে। সেই সাথে মহাসড়কে যানচলাচল নির্বিঘ্নে ও দূর্ঘটনা এড়াতে মালিক চালক সংগঠনের মনিটরিং জোরদার ও সামাজিক সচেতনতা সৃষ্টির আহবান জানানো হয়।
এমকে




