শায়েস্তাগঞ্জে এতিমখানা শিক্ষার্থীদের মাঝে পোষাক ও নগদ অর্থ প্রদান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে এতিমখানা শিক্ষার্থীদের মাঝে পোষাক ও নগদ অর্থ প্রদান

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৪/২০২৪ ০৪:১১:৩২ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে এতিমখানা শিক্ষার্থীদের মাঝে পোষাক ও নগদ অর্থ প্রদান


‘সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’ প্রতি বছর সিলেট বিভাগের কোনো না কোনো এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আর্থিক ভাবে সহযোগিতা করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় সংগঠনের সভাপতি মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক সাইফুর রহমান বশির সহ সকল সদস্যদের সহযোগিতায় এবং উপদেষ্টা মীর আবু ফাহেদ সজলের প্রচেষ্টায় এবছর শায়েস্তাগঞ্জের নুরপুরে হাজী আব্দুল মন্নাফ সুন্নীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা এবং দরিয়াপুর করিমুন্নেছা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ঈদের পোষাক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে হাজী আব্দুল মন্নাফ সুন্নীয়া হাফিজিয়া মাদরাসায় ইফতার পূর্ব আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ঈদের পোষাক বিতরণ করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ফজলুল করিম মেম্বার। 

এসময় উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, অবসরপ্রাপ্ত পুলিশ মোঃ ময়না মিয়া, মোতাকাব্বির আক্কাছ, আব্দুল কাদির আসাদ, আব্দুল ওহাব, মর্তুজ সরদার,হাফেজ কাউছার আহমেদ সহ আরো অনেকেই।

এর আগে রোববার সন্ধ্যায় দরিয়াপুর করিমুন্নেছা হাফিজিয়া মাদসার শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ নুর মিয়া, স্থানীয় ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান শামীম, মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ সুমন, ফয়সাল পায়েল সহ আরো অনেকেই।

বক্তারা, দক্ষিণ কোরিয়ায় বসবাসরত আপনজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া করেন তারা যেনো সুস্থ্য ও সুন্দর ভাবে প্রবাসে জীবনযাপন করতে পারেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার