ভালো কাজের জন্য প্রয়োজন ইচ্ছা শক্তি। স্বদিচ্ছা শক্তি থাকলেই ভাল কাজ করা সহজ হয়ে ওঠে।মানবিক কাজ করা, দুর্দিনে দূর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো সকল মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সমাজে হাজার হাজার মানুষ বিত্তবান ও বিত্তশালী আছে।সবাই কি আর অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারে।তার মধ্যে হাতে গোনা কয়েকজন, যাদের আছে একটি সুন্দর মন।
যাদের দ্বারা সত্যিকারভাবে সমাজের কল্যাণ হবে মহান আল্লাহতালা তাদেরকে দিয়েই মানবিক কল্যাণের কাজগুলো করে থাকেন।তেমনি একজন মানবিক কল্যাণে নিবেদিত প্রাণ গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী নজমুল হক।
মঙ্গলবার ৯ এপ্রিল বাদ জোহার দুবাই প্রবাসী নজমুল হকের পরিবারের পক্ষ থেকে নিজ বাড়িতে ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করেন তার চাচা সিরাজুল ইসলাম, মাস্টার শফিকুর রহমান,পল্লী চিকিৎসক শাহাবুদ্দিন,সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ জামিল নায়েক,বড় ভাই এনামুল হক,জাকির হোসেন ও ছাত্রলীগ কর্মী শাহরিয়ার সজীব।
ইতিপূর্বে নাজমুল হক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গ্রামের বেশ কিছু আর্ত পীড়িত মানুষকে সহায়তা করে তার সহযোগিতার হাত প্রসারিত রেখেছেন।তিনি সকলের দোয়া প্রত্যাশী।
জৈন্তাবার্তা/এমকে




