গোয়াইনঘাটে শতাধিক জনের সার্বজনীন পেনশন স্কীম গ্রহণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে শতাধিক জনের সার্বজনীন পেনশন স্কীম গ্রহণ

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৪/২০২৪ ১০:৩৮:১৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে শতাধিক জনের সার্বজনীন পেনশন স্কীম গ্রহণ

ছবি: নিজস্ব


গোয়াইনঘাটে সরকার ঘোষিত পেনশন স্কীমের অনদা স্পট রেজিস্ট্রেশন কার্যক্রমের আজ প্রথমদিনে একশতজনের বেশী মানুষ সার্বজনীন পেনশন স্কীম গ্রহণ করেছেন ৷

মঙ্গলবার  সকাল ১১টায় উপজেলা প্রশাসন গোয়াইনঘাটের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে  সর্বজনীন পেনশন স্কীমভুক্ত করার জন্য  অন দ্যা স্পট  রেজিস্ট্রেশন কার্যক্রম  গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলামের উপস্থিতিতে  সকাল ১১ঘটিকা  থেকে দুপুর ৩ঘটিকা পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত ছিলো।

এই  কার্যক্রমে চারটি বুথের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কীমে  অন দ্যা স্পট রেজিস্ট্রেশন করা হয় পেনশন স্কীম প্রত্যাশীদের। এছাড়া ১৩ টি ইউনিয়নের সকল ইউডিসি গুলোতেও একযোগে রেজিস্ট্রেশন হেল্প ডেস্কে কার্যক্রম চলমান আছে। 

আজকের কার্যক্রমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,  ইউপি মেম্বার, ইউপি সচিব, হাট-বাজার মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারিগণ পেনশন স্কীমে অন দ্যা স্পট রেজিস্ট্রেশনসম্পন্ন করেছেন। জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের মধ্যে যাদের সচল ব্যাংক অ্যাকাউন্ট ছিলো তাদের সকলের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন বুথ গুলোতে পেনশন স্কীমের অর্থ পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে। এতে রেজিস্ট্রেশন কার্যক্রম দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়েছে।

৯ এপ্রিল সর্বজনীন পেনশন স্কীমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন ১৩০ জন,  যা সিলেট জেলায় ১৩ টি উপজেলার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

এ কার্যক্রমে উপজেলা সমাজসেবা অফিসার আবু কায়সার ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্পটে/প্রতিষ্ঠানে/হাট-বাজারে পেনশন স্কীম রেজিস্ট্রেশন এর জন্য মোবাইল/ভ্রাম্যমাণ বুথ কাজ করবে এমনকি  উপজেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ভ্রাম্যমাণ পেনশন স্কীম অপারেটররা রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করবে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ তৌহিদুল ইসলাম৷

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক