ছবি : নিজস্ব
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন মাদ্রাসার তিন শতাধিক এতিম শিশু শিক্ষার্থীদের মধ্যে পাঞ্জাবী বিতরণ করা হয়েছে।
সোমবার ( ৮ এপ্রিল ) দুপুরে the door of mercy এর উদ্যোগে সুনামগঞ্জ পৌর শহরের লক্ষণশ্রী এলাকার একটি মাদ্রাসায় এতিম ছাত্রদের মধ্যে এ পাঞ্জাবী বিতরণ করেন ওবায়দুর প্রিয়, সৌভ চৌধুরী, মাহফুজুর রহমান।
ঈদের নতুন পোশাক বিতরণের পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনায় ওবায়দুর প্রিয় বলেন, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার জন্য এই উপহার এতিম শিশুদের কাছে তুলে দেয়া হয়েছে। আমরা মানুষের কল্যাণে মানবিক কর্মসূচি সবসময় অব্যাহত রাখবো।
এম সি




