দিরাইয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, নারীসহ আহত ২৫
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

দিরাইয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, নারীসহ আহত ২৫

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৪/২০২৪ ০২:২৪:৩২ পূর্বাহ্ন

দিরাইয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, নারীসহ আহত ২৫


সুনামগঞ্জের দিরাইয়ে খেলাধুলা বিষয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও কিশোরসহ উভয় পক্ষের অন্ততঃ ২৫জন আহত হয়েছেন। গুরুতর আহত ৮জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাীন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ধাপকাই গ্রামে ঘন্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে মাসুক মিয়ার পক্ষের এখলাছুর রহমান (৩৫), ফুল মিয়া(২২), কামাল হোসেন (৩৫), জাহিদ হাসান (১৪), সুহেনা (১৮) এবং অপর পক্ষের আলতাফ মিয়া (৬০), হাদিস মিয়া (৫০), কাওসার মিয়া (১৮)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন দিরাই হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধাপকাই গ্রামের আলতাফ মিয়া ও মাসুক মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। ঘটনার আগের দিন দুই পক্ষের শিশুদের মধ্যে খেলাধূলা সংক্রান্ত বিষয়ে ঝগড়া হয়। বিষয়টি সালিসির মাধ্যমে নিস্পত্তি করতে দুই পক্ষ সম্মত ছিল। তবে মঙ্গলবার তারাবির নামাজের পর পু্র্ব বিরোধ নিয়ে প্রথমে কথাকাটাকাটি ও একপর্যায়ে দেশীয় অস্ত্রসহ দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন রক্তাক্তসহ দুই পক্ষের ২৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার