ছবি: সংগৃহীত
প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী বাংলার গরীব দুঃখি মানুষের মুখে হাসি দেখতে চান। সেই হাসি দেখার লক্ষেই বিভিন্ন ধরণের অনুদান দিচ্ছেন। ঈদের আনন্দ ঘরে ঘরে পৌছে দিতে ঈদের পূর্বে ঈদ সামগ্রীসহ অনেক কিছু দিচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।
তিনি বুধবার বিকেলে ওসমানীনগর উপজেলা অডিটরিয়ামে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজীব দাশ পুরকায়স্থ'র সভাপতিত্বে এবং ওসমানীর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মশাহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, অফিসার ইনচার্জ রাশেদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক, সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহেদ আহমদ মুছা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক লিলুউর রহমান পংকি,ছাত্রলীগ নেতা সুজন মাহমুদ, ইউপি সদস্য বেলাল আহমদ প্রমূখ।
উল্লেখ্য, অনুষ্ঠানে ৮ ইউনিয়নের ৮জনকে ১৬ বান্ডেল টিন ও ছয় হাজার টাকার ৮ টি চেক এবং ৮০ জনের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
এম সি




