সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৪/২০২৪ ০৪:২২:১৯ পূর্বাহ্ন

সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত


সিলেটের শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় শাহী ঈদগাহে এ জামাত অনুষ্ঠিত হয়।

শাহী ঈদগাহে ঈদের নামাজের ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা এবং নামাজের পূর্বে বয়ান পেশ করেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।

এ বছর সিলেট নগরীতে ৪৩০টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তন্মধ্যে ৩৪৭টি মসজিদে ও ৮৩টি ঈদগাহে হবে ঈদের জামাত। আর সিলেট জেলার বিভিন্ন উপজেলায় দুই হাজার ৫৬৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তন্মধ্যে মসজিদে হবে ২ হাজার ৯৯ টি ও ঈদগাহে ৪৭০টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট- ১ আসনের সংসদ সদস্য ড. এ.কে আব্দুল মোমেন, সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক