হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন নিহত ১, আহত ৩০
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন নিহত ১, আহত ৩০

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৪/২০২৪ ০৪:২৫:৩২ পূর্বাহ্ন

হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন নিহত ১, আহত ৩০


হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন লেগে নিহত হয়েছেন এক নারী ও আহত হয়েছেন প্রায় ৩০ জন।

জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে অবস্থিত   ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৩ নং বিল্ডিং এর  চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় এক নারী শ্রমিক ছাদ থেকে লাফিয়ে পড়ে  ঘটনাস্থলেই মারা  গেছেন।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে কারখানাটিতে আগুন লাগে। মৃত দিলারা বেগম (৪০) হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া গ্রামের বেনু মিয়ার মেয়ে। উক্ত ঘটনায় আহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

অগ্নিকাণ্ডের বিষয়ে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের  সহকারী জেনারেল ম্যানেজার এহসানুল হাবিব জানান, ১৩ নং ভবনের চিপস কারখানায় ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন বলা যাচ্ছে না। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এ বিষয়ে  শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোবারক হোসেন ভূইয়া জানান,‘ দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে আগুন লেগেছে তা অনুসন্ধান করা হচ্ছে।

উল্লেখ্য,  অগ্নিকাণ্ডের খবরে পেয়ে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা সংবাদ নিতে ছুটে আসলে তাদেরকে ফ্যাক্টরিতে প্রবেশ করতে দেয়া হয়নি, এনিয়ে সংবাদকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার