ঢাকা-সিলেট মহাসড়কে বাস চাপায় ২ জনের মৃত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কে বাস চাপায় ২ জনের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৪/২০২৪ ১০:১৮:০৯ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কে বাস চাপায় ২ জনের মৃত্যু

ফাইল ছবি


ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।   বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- নারায়নগঞ্জ জেলার গাউসিয়া শাওগাট এলাকা শাহিন (২৩) ও সানি (২২)। আরেক মোটরসাইকেল আরোহী সায়েমকে মুমূর্ষু অবস্থায়  ঢাকায় প্রেরণ করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, নারায়নগঞ্জ জেলার গাউসিয়া শাওগাট এলাকা থেকে ৩ বন্ধু শাহিন, সানি ও সায়েম ঈদ আনন্দ উপভোগ করতে মোটরসাইকেলে ভৈরব  বেড়াতে যায়। বেড়ানো শেষে তারা গাওসিয়া বাড়ি ফিরছিল। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া নামকস্থানে পৌঁছলে একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ বাধে। ওই সময় তাদের মোটরসাইকেল বাসের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই সানি ও শাহিন মারা যায়।

গুরুতর আহত হয় সায়েম । তাকে উদ্ধার করে নরসিংদী ১শ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে ঢাকায় প্রেরণ করে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক