ঈদের তৃতীয় দিনে জাফলংয়ে পর্যটকদের উপচে পড়া ভীড়
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

ঈদের তৃতীয় দিনে জাফলংয়ে পর্যটকদের উপচে পড়া ভীড়

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/০৪/২০২৪ ০৮:৪৬:৫২ পূর্বাহ্ন

ঈদের তৃতীয় দিনে জাফলংয়ে পর্যটকদের উপচে পড়া ভীড়

ছবি : নিজস্ব


পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে  ঢল নেমেছে পর্যটকদের। ঈদের দিন থেকেই জাফলং চা বাগান, জাফলং খাশিয়া পল্লীতে ভিড় করেন পর্যটকরা। এতে মহামারী করোনা ও গত বছরের বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের।

এদিকে পর্যটকদের নিরাপত্তা দিতে পুশিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছেন।  পর্যটন কেন্দ্রগুলো বর্ষাকেন্দ্রিক হওয়ার কারণে পাথর, পানি আর পাহাড়ের সৌন্দর্য্যে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা।

প্রকৃতি কন্যা জাফলং, সবুজের লীলাভূমি চা বাগান আর পাহাড়-পাথর ও স্বচ্ছ জলে ঈদের দিন থেকেই নেমেছে পর্যটকের ঢল। প্রতিদিনই এ সকল পর্যটন স্পটে পাড়ায় লক্ষাধীকের বেশি পর্যটক আসছেন। শুধু পর্যটনকেন্দ্র নয়, বিনোদন কেন্দ্রগুলোতেও ঈদের দিন থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।  জাফলংয়ে বেড়াতে আসা  দর্শনার্থীরা জানান,জাফলং  এসে খুব ভালো লাগছে। ঈদের ছুটিতে জাফলং প্রচুর মানুষ এসেছেন। সকলের হই-হুল্লোড় মন কেড়েছে। সবসময় সিলেটের সৌন্দর্যের কথা বিভিন্ন মাধ্যমে জেনে এসেছেন। এখানে এসে সত্যিই মুগ্ধ । পাথর, পাহাড় আর পানি সব একসাথে দেশের আর কোথাও পাওয়া যায় না। জাফলং স্বচ্ছ পানি পাথরের ওপর দিয়ে বয়ে যাওয়া আর ভারতের মেঘালয় পাহাড় মুগ্ধ করেছে তাদের।

এদিকে ঈদ পর্যটনে যাতে পর্যটকরা কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি না হন সে জন্য সীমান্তবর্তী সব পর্যটনকেন্দ্রে থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও বিজিবি নিরাপত্তার দায়িত্ব পালন করছে। পর্যটকরা যতক্ষণ পর্যটনকেন্দ্রে থাকবেন-ততক্ষণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা দিয়ে যাবে।

ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ওসি রতন শেখ বলেন, আমরা পর্যটকদের নিরাপত্তা নিয়ে কাজ করছি। ঈদে এমনকি ঈদ ছাড়াও যারা জাফলং বেড়াতে আসেন তাদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করি। এবার ঈদেও আমাদের টিম কাজ করছে। যতক্ষণ একজন পর্যটক থাকেন, ততক্ষণ আমরা দায়িত্ব পালন করি। ঈদের ছুটিতে এখন পর্যন্ত আমরা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করেছি।

এছাড়াও পর্যটকদের নিরাপত্তায় থানা পুলিশ কাজ করে যাচ্ছে। যাতে যানজট না লাগে সে জন্য ট্রাফিক পুলিশও দায়িত্ব পালন করছে। পাশাপাশি বিজিবিও পর্যটকদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করছে। ঈদের দিন থেকে প্রতিদিনই লক্ষাধিক পর্যটক নামছেন জাফলংয়ে।

এবারের ঈদে সিলেটে আশানুরূপ পর্যটকের আগমন ঘটেছে। বিভিন্ন হোটেল-মোটেলগুলো আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে। ঈদের আগেই অনলাইন-অফলাইনে ৮০ শতাংশ হোটেল-মোটেল বুকিং হয়ে যায়। পর্যটন কেন্দ্রা সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলেন, আমরা আশা করছি, করোনা ও গত বছরের বন্যার ক্ষতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে পর্যটনকেন্দ্র।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক