গোয়াইনঘাটে পহেলা বৈশাখ উদযাপন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে পহেলা বৈশাখ উদযাপন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪/০৪/২০২৪ ০৭:৩৭:২২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে পহেলা বৈশাখ উদযাপন

ছবি : নিজস্ব


সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন বছরের পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি,আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে ১৪৩০বাংলাকে বিদায় ও ১৪৩১বাংলা নববর্ষকে আনুষ্ঠানিক ভাবে বরণ করা হয়।

রোববার ১৪ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ভবন কার্যালয় থেকে র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষীন করে এবং পরে ১১ টায় উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী শিশু কিশোরীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক শামীম আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন,গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ( পিপিএম) মোঃ রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পালসানা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম উপজেলা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান, নববর্ষের এইদিনে বিগত বছরকে বিদায় জানিয়ে ১৪৩১বাংলাকে সাদরে গ্রহণ করেন।পাশাপাশি বিগত দিনের সকল ভেদাভেদ ভুলে প্রতিটি মানুষকে নতুন করে সাজিয়ে নেয়ার আহ্বান জানান।

উপজেলা কিশোর কিশোরী ক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কিশোর কিশোরী ক্লাব ও শিল্পকলা একাডেমীর শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক