জৈন্তাপুরে প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৪/২০২৪ ০৮:০০:৩২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ

ছবি: সংগৃহীতচ


পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য এবং সার্বজনীন উৎসব। এই উৎসব বাংলাদেশের সকল মানুষের ঐক্যের প্রতীক। প্রতি বছরের ন্যায় ১৪৩১ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হলো বর্ষবরণ ও বৈশাখী র‍্যালী।

রবিবার  (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এই বৈশাখী র‍্যালীটি যাত্রা শুরু করে। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যকে সামনে রেখে র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বর হয়ে ঐতিহাসিক বটতলায় এসে শেষ হয়।

বৈশাখী র‍্যালী শেষে জৈন্তাপুর রেজিষ্ট্রারী অফিস সংলগ্ন বটতলায় বৈশাখী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পূর্বে ১৪৩১ বর্ষবরণ উৎসব উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক কুতুবউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম,  জৈন্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, সহকারী কমিশনার ভুমি ফাতেমা তুজ জোহরা সানিয়া, উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ,  নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাঠা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার,জৈন্তাপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাস,বীরমুক্তিযোদ্ধা আবদুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, যুবলীগের যুগ্নআহবায়ক শাহীনুর রহমান, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুলাল চৌধুরী, খাসিয়া সেবা সংঘের সভাপতি বিশ্বজিৎ সুমের সহ বীরমুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খাসিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা।

পরে ঐতিহাসিক বটতলায় জৈন্তাপুর শিল্পকলা একাডেমির সদস্য ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খাঁশিয়া সম্প্রদায়ের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই সাথে ঐতিহাসিক বটতলার সন্নিকটে চিরায়ত বাংলার ঐতিহ্য হস্তশিল্প মেলা বসে। মেলা চলাকালীন হস্তশিল্প, মৃৎশিল্প ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খাঁশিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক