জামালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভায় এমপি রঞ্জিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

জামালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভায় এমপি রঞ্জিত

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৪/২০২৪ ১০:২৬:১৩ পূর্বাহ্ন

জামালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভায় এমপি রঞ্জিত

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জামালগঞ্জে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুশফিকীন নূর এর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা পরিষদ গেট থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূরের সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জসীমউদ্দিন তালুকদার জামালগঞ্জ  মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষন চক্রবর্ত্তী, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো ওয়ালী উল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর প্রমুখ।

পরে জামালগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা ও এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার