শাল্লায় পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

শাল্লায় পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা

বিপ্লব রায়, শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৪/২০২৪ ১১:০৭:২২ পূর্বাহ্ন

শাল্লায় পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা

ছবি : নিজস্ব


এস হে বৈশাখ এসো এসো হে, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর্ষরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক এই স্লোগানে স্লোগানে বাংলা নববর্ষ ১৪৩১ কে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্বাগত জানিয়েছেন বিভিন্ন মহল।

রবিবার (১৪ এপ্রিল) শাল্লা উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সদরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি ভবনের সামনে এসে শোভাযাত্রা শেষ করা হয়েছে।

এরপর পরই  শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা শিল্পকলা একাডেমিতে ১লা বৈশাখ উদযাপন উপলক্ষে মনোমুগ্ধকর পরিবেশের সাথে সংগীত পরিবেশন করেন। তারপর অফিসার্স ক্লাবে পান্তা ইলিশ ভূজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অমিতা রাণী দাশ, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ (তুষার), প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রাজিব হাওলাদার, অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া,৩নং বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার