গোয়াইনঘাটে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৪/২০২৪ ১০:২৬:১৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা

ছবি: নিজস্ব


গোয়াইনঘাটে জাফলংসহ বিভিন্ন পর্যটন স্পটে ঈদ ও নববর্ষের ছুটিতে প্রতিদিন লক্ষাধিক পর্যটকদের সমাগম হচ্ছে।ঈদের দিন থেকে শুরু করে নববর্ষ পহেলা বৈশাখ পর্যন্ত পর্যটকদের সমাগমে মুখরিত ছিল গোয়াইনঘাটের পর্যটন স্পট গুলো। 

পর্যটকদের সার্বিক ব্যবস্থাপনায় ও নিরাপত্তায় উপজেলা প্রশাসনের নিবিড় মনিটরিং অব্যাহত রয়েছে।

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটিতে প্রতিদিন গোয়াইনঘাট উপজেলাধীন পর্যটন স্পটগুলোতে

নির্বিঘ্নে বাংলা নববর্ষ উদযাপন নিশ্চিতকরণে জাফলং, রাতারগুল সহ গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম এবং জেলা প্রশাসন,সিলেট এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।

হোটেল ও দোকান গুলোতে নায্য মূল্য ও আগত পর্যটকদের সেবা নিশ্চিতকরণে এবং নারীবান্ধব পর্যটন স্পট নিশ্চিতে ইভটিজিং প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করছেন গোয়াইনঘাট থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ।

রোববার ১৪ এপ্রিল গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম ৪ টি মামলায় ৪ জনকে অর্থদণ্ড প্রদান করেন।

ইভটিজিংয়ের দায়ে মো: রহিম উদ্দিনকে দন্ডবিধির ৫০৯ ধারায় ৫,০০০ (পাঁচ হাজার) টাকা,পর্যটকককে পঁচা ও বাসি খাবার পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ মোতাবেক ১,০০০ (এক হাজার টাকা), কোল্ড ড্রিংকস ও পানীয় জাতীয় খাবার সহ সকল জাতীয় খাদ্য পণ্যে প্যাকেটে লিখিত মূল্যের চাইতে বেশি মূল্যে পণ্য বিক্রি করায় এক পাইকারি দোকানকে ২,০০০ (দুই হাজার) টাকা এবং অতিরিক্ত  উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির নির্ধারিত জোনের বাইরে গিয়ে সরকারি নির্দেশ অমান্য করে দোকান বসিয়ে জনভোগান্তি সৃষ্টি করার দায়ে ০১ দোকানিকে ৫,০০ (পাঁচশত) টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা থেকে এক দম্পতির সরাসরি  অভিযোগের প্রেক্ষিতে  জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট থেকে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুল ইসলাম ট্যুরিস্ট বোট চালক কে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় ও পর্যটকদের সাথে প্রতারণার দায়ে তার অর্থনৈতিক সামর্থ্য বিবেচনা করে ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা করেন। 

মোবাইলকোর্ট শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন,গোয়ানঘাটের পর্যটন স্পটগুলোতে আগত পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিতে উপজেলা প্রশাসনের এই কার্যক্রম ধারাবাহিক ও সার্বক্ষণিক অব্যাহত থাকবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক