সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ এপ্রিল) সকাল ১০ টা পর্যন্ত আগুন জ্বলছিল। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শহিদুল ইসলাম।
এর আগে সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকৌশলী জানান, সকাল সোয়া ৯টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে আগুন নেভাতে চেষ্টা করছে। এব্যাপারে সিলেট তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শহিদুল ইসলাম সকাল ১০টা ৫ মিনিটে জানান, ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে কয়েক মিনিট আগে।এখন শুধু ধোঁয়া দেখা যাচ্ছে আছে। বড় কোন দুর্ঘটনার আশঙ্কা নেই।
জাহিদ




