জগন্নাথপুরে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৭
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৭

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৪/২০২৪ ০৬:১৮:২৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৭

ফাইল ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাওঁ ইউনিয়নে খানপুর গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (১৪ এপ্রিল) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার বিকেল ৪ টায় আলীগঞ্জ বাজারে খলিল মিয়া ও হান্নান মিয়া চন্দন দাসের পাওনা সুদের টাকা চাইলে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে খলিল ও হান্নান সহ ১৫/২০ জন মিলে রাত ৯ টায় খানপুর গ্রামে চন্দন দাসের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেন এবং পারিবারিক মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেন বলে অভিযোগ চন্দন দাসের।

স্থানীয় পল্লী চিকিৎসক নিতেশ দাস বলেন, ‘রাত ৯ টার দিকে ১৫/২০ জন অতর্কিতে হামলা চালিয়ে মন্দিরে নির্মানাধীন কালী প্রতিমার হাত ভাঙচুর করেন। এসময় অন্তত্ত ১০ জন গ্রামবাসী আহত হন। আহতদের মধ্যে করুনা দাস (৮৫), অমরী দাস (৫০) চন্দন দাস (৪৫), কাঞ্চন দাস (৪০)কে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অমরী দাস বলেন, ‘এ ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে আছি।’ হামলার ঘটনার পর চন্দন দাস বাদী হয়ে হান্নান কে প্রধান আসামী করে ১৪ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়েরের করেন।

বিষয়টি নিশ্চিত করে জগনাথপুর থানার পরিদর্শক (তদন্ত ) সু শংকর পাল বলেন, ‘এ ঘটনায় থানায় দায়ের করা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে’

সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাজন চন্দ্র দাস জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন। মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের মধ্যে প্রধান আসামীসহ ৭ জন কে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় জগন্নাথপুর উপজেলার ইউএনও আল বশিরুল ইসলাম বলেন, ‘সনাতন সম্প্রদায়কে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দ্রুত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার