শাল্লায় শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শাল্লায় শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা

পাবেল আহমেদ, শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৪/২০২৪ ০৭:১০:০৯ পূর্বাহ্ন

শাল্লায় শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা

ছবি : নিজস্ব


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১৫ এপ্রিল সোমবার শাল্লা নির্বাচন অফিসে চেয়ারম্যান পদে  ৪ জন,  ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও   মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

তারা হলেন- চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট অবনী মোহন দাস,  সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস ও   এসএম শামীম।

ভাইস চেয়ারম্যান পদে- মোঃ সাইফুর রহমান, আব্দুল মজিদ, অরিন্দম চৌধুরী অপু,  কালীপদ রায়, মোঃ হাজিরুল ইসলাম,  ফেনী ভূষণ সরকার, প্রদীপ দাশ, বিষ্ণুপদ দাশ, শেখ শহিদুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান  পদে- শর্বরী মজুমদার, মোছাঃ আলপিনা আক্তার, মর্তুজা আক্তার, মোছাঃ ছায়া মনি আক্তার। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে মনোনয়ন যাচাই- বাছাইয়ের  তারিখ ১৭ এপ্রিল ,মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৮-২০ এপ্রিল বৃহস্পতিবার থেকে শনিবার।

আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল রবিবার,  প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল সোমবার, প্রতিক বরাদ্দ ২৩ এপ্রিল, ভোট গ্রহণ হবে ৮ মে ২০২৪।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার